আরব আমিরাত থেকে ৫০ হাজার টন গম কিনছে সরকার।
বুধবার (২৫ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
আন্তর্জাতিক দরপত্রে এসেছে প্রস্তাব
খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫ লাখ মেট্রিক টন গম কেনার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে প্যাকেজ-১-এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মেসার্স সিরেল ক্রপস ট্রেডিং থেকে প্রথম ধাপে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন মিলেছে।
প্রতি মেট্রিক টনের গমের মূল্য নির্ধারিত হয়েছে ২৭৫ মার্কিন ডলার।
হরমুজ প্রণালীর প্রভাব নিয়ে মন্তব্য
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা বাংলাদেশের গম বা জ্বালানি আমদানিতে এখনই কোনো বড় প্রভাব ফেলবে না। তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

মতামত দিন