যুক্তরাষ্ট্র থেকে ৬১২ কোটি টাকার এলএনজি আনবে সরকার।
মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি ক্রয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে তাৎক্ষণিক (স্পট মার্কেট) দরপত্রের মাধ্যমে ২০২৫ সালের ১৫-১৬ জুলাইয়ের মধ্যে এই এলএনজি দেশে আনার পরিকল্পনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স এক্সেলেরেট এনার্জির কাছ থেকে আমদানির এই প্রস্তাবে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬১২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা। প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত হয়।
সরকার বলছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই আমদানি উদ্যোগ। তবে বৈঠকে এটি স্পষ্ট করা হয় যে, ভবিষ্যতের বাজার পরিস্থিতি বিবেচনায় আরও কার্গো আমদানির প্রয়োজন হতে পারে।

মতামত দিন