বছরে একবারই সোনা আনার সুযোগ, ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন।
মঙ্গলবার (৩ জুন) এনবিআরের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, শুল্ক সুবিধায় ঘন ঘন সোনা আমদানিকে নিরুৎসাহিত করতেই ব্যাগেজ রুলসে এই পরিবর্তন আনা হয়েছে।
এদিকে সোনার ব্যবসাকে আরও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে, ভ্যাট ও মজুরি সংক্রান্ত নির্দেশনাও পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করা বাধ্যতামূলক। তবে গয়নার ডিজাইন ও গুণগত মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুল্ক সুবিধা নিয়ে সোনা আমদানির পরিধি যেমন কমছে, তেমনি স্থানীয় বাজারে সোনার লেনদেন আরও সংগঠিত ও সুশৃঙ্খল করার পদক্ষেপও দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

মতামত দিন