ছবি: নিজস্ব প্রতিনিধি

লাইভ শপিংয়ের ২ মিলিয়ন ফ্যামিলি মেম্বার পূর্তি উদযাপন

৩০ মে ২০২৫:

নিজেস্ব প্রতিনিধি:

বাংলাদেশের স্বনামধন্য ই-কমার্স ব্র্যান্ড লাইভ শপিং তার ২ মিলিয়ন ফ্যামিলি মেম্বার পূর্তি উদযাপন করেছে এক উৎসবমুখর আয়োজনে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার্সে ৩০মে ২০২৫  শুক্রবার আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইভ শপিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব আশিক খান, যিনি প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট টিম এবং আগত গ্রাহকদের সাথে এই অর্জনের আনন্দ ভাগাভাগি করেন। তিনি উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে এই অর্জনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


জনাব আশিক খান বলেন, “এই ২ মিলিয়ন সদস্য আমাদের জন্য শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা ভবিষ্যতে আরও উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সেবা নিয়ে এগিয়ে যেতে চাই।”


লাইভ শপিং ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরাও এই আনন্দঘন মুহূর্তে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সবাই মিলে মিষ্টিমুখ করার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।


লাইভ শপিং বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ও অফলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে, যেখানে হাজার হাজার গ্রাহক প্রতিদিন বিভিন্ন পণ্য ও অফার উপভোগ করছেন।


মতামত দিন