ইসলাম গ্রহণে গর্বিত দীপিকা কক্কর, বললেন—“আমি এখন মুসলমান”।
ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ইসলাম ধর্ম গ্রহণ করে জানিয়েছেন, তিনি এতে গর্ববোধ করেন। তার ভাষায়, "ইসলাম গ্রহণ করে আমি গর্বিত।
২০১৮ সালে ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া দীপিকা জানান,ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে অনুপ্রাণিত হয়েই তিনি ইসলাম গ্রহণ করেন, এবং এটি ছিল তার একান্ত নিজের সিদ্ধান্ত।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ধর্ম পরিবর্তনের পর দীপিকা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘ফাইজা’।
২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি সহঅভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। অনেকে মনে করেন, শোয়েবের সঙ্গে সম্পর্কের কারণেই দীপিকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।তবে দীপিকা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি নিজের ইচ্ছাতেই ইসলাম গ্রহণ করেছেন এবং পরিবার থেকেও এতে সহায়তা পেয়েছেন। তার ভাষায়, “কাউকে কষ্ট দিতে নয়, বরং খুশিমনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম গ্রহণের পর নতুন জীবন খুব উপভোগ করছি।”
অভিনয় ছাড়ার ঘোষণাও দিয়েছেন দীপিকা।২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আর অভিনয় করব না।” তিনি মনে করেন, তার জীবনের কিছু বিষয় ব্যক্তিগত, এবং সেগুলো নিয়ে হস্তক্ষেপ কাম্য নয়।
ধর্ম পরিবর্তনের পর দীপিকা জানান, ইসলাম গ্রহণের পর তিনি মানসিক প্রশান্তি ও সুখ খুঁজে পেয়েছেন। ধর্ম নিয়ে বিস্তর পড়াশোনার পরই তিনি এই সিদ্ধান্তে পৌঁছান।
এদিকে সম্প্রতি তার পেটে টেনিস বলের মতো একটি বড় টিউমার ধরা পড়েছে, যার জন্য তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে বলে জানা গেছে।

মতামত দিন