বিনোদন
ছবি: সংগৃহীত

কান উৎসবে উর্বশী রাউতেলা, টিয়াসহ রেড কার্পেটে; তবে কটাক্ষের মুখে অভিনেত্রী।

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

উৎসবের উদ্বোধনী দিনে তিনি হাজির হন একটি ঝলমলে বডিকন গাউনে, যার নিচের অংশ ফ্লেয়ার স্কার্টের মতো নেমে গেছে কোমর থেকে।

তার গায়ে ছিল পাথরের কারুকাজে নির্মিত দুল ও রঙিন মুকুট, যা চোখে পড়ার মতো। তবে আলোচনার কেন্দ্রে ছিল তার হাতে থাকা একটি টিয়া। এটি জীবন্ত না হলেও পুরোপুরি দৃষ্টি কাড়ে। ক্রিস্টাল দিয়ে তৈরি টিয়াটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা।

তবে উর্বশীর এই উপস্থিতি প্রশংসা কুড়ানোর বদলে বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার সাজসজ্জা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই মন্তব্য করেছেন, “ফ্যাশনের শহর ফ্রান্সে এসে এমন সাজ যেন উল্টোপথে হাঁটার নামান্তর।” কারও মতে, “এটা রুচিহীনতার চূড়ান্ত উদাহরণ।” কেউ তো সরাসরি মন্তব্য করেছেন, “জঘন্য সাজ।” অন্য একজন লেখেন, “উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো।”

এমনকি কেউ কেউ তাঁকে কটাক্ষ করে ‘এআই জেনারেটেড চরিত্র’ বলেও বিদ্রূপ করেছেন। সব মিলিয়ে কান উৎসবে উর্বশী রাউতেলার এ বছরের লুক আলোচনার চেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন