বিনোদন
ছবি: সংগৃহীত

জায়েদ খানের নতুন শর্টফিল্ম ‘আমেরিকান ড্রিম’ ভাইরাল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান কয়েক মাস ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সম্প্রতি হঠাৎ একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে শহরের রাস্তায় শ্রমিকের কাজে নিয়োজিত দেখা যায়।

ভাইরাল ছবিটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর জায়েদ খান নিজেই তার ফেসবুক পেজে নতুন কনটেন্টের পোস্টার প্রকাশ করেন। পোস্টারের মাধ্যমে জানা যায়, ভাইরাল ছবিটি মূলত তার অভিনীত শর্টফিল্ম ‘আমেরিকান ড্রিম’-এর একটি দৃশ্য। এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী জন কবির।

নিউ ইয়র্কভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘ঠিকানা’ জানিয়েছে, ৩৭ বছর ধরে তারা প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরছে। এবার সেই গল্প বলার একটি নতুন মাধ্যম হিসেবে তাদের প্রথম অরিজিনাল শর্টফিল্মটি তৈরি করা হয়েছে।

শর্টফিল্মের মাধ্যমে প্রবাসীদের জীবনের স্বপ্ন, সংগ্রাম এবং ত্যাগ তুলে ধরা হয়েছে। মাত্র আড়াই মিনিটের এই কনটেন্টে জায়েদ খানের অভিনয় ও অভিব্যক্তি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনরা বলছেন, তাকে এভাবে এত বাস্তবভাবে দেখানো আগে হয়নি।

মতামত দিন