বিনোদন
ছবি: সংগৃহীত

আবারও বুবলীকে ঘিরে গুঞ্জন, যুক্তরাষ্ট্রে গেছেন সন্তানের জন্ম দিতে?

নিজেস্ব প্রতিবেদক:

বাংলা চলচ্চিত্রে সংবাদপাঠিকা থেকে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন শবনম বুবলী। ২০১৬ সালে বসগিরি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর অল্প সময়েই দুই ডজনের কাছাকাছি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন শাকিব খান, পরে ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা চলছে—বুবলী নাকি আবারও মা হতে যাচ্ছেন। একাধিক গণমাধ্যম সূত্র বলছে, সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি হিসেবে চলতি মাসেই তিনি যুক্তরাষ্ট্রে গেছেন এবং বর্তমানে সেখানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই গুঞ্জনের সূত্রপাত মূলত একটি অনুষ্ঠানের পর। সেখানে বুবলী নাচ পরিবেশন করেন এবং ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। অনুষ্ঠানে তার পরনে ছিল ঢিলেঢালা ঘাগরা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই অনেকের ধারণা হয়, তিনি অন্তঃসত্ত্বা হতে পারেন। এরপর আরও কয়েকটি অনুষ্ঠানে তাকে তুলনামূলক ঢিলেঢালা পোশাকে দেখা যাওয়ায় আলোচনা আরও জোরালো হয়। তবে পুরো বিষয়টি নিয়ে তিনি নীরবই রয়েছেন।

এর আগে ২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। তবে ছেলে শেহজাদ খান বীর-এর জন্মের খবর প্রকাশ্যে আসে প্রায় দুই বছর পর। তখন বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।

মজার বিষয় হলো, ওই সময়ও হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন এই অভিনেত্রী। তখনও তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছিল। এমনকি ‘বীর’ ছবির শুটিংয়ের সময়ও বিষয়টি বেশ গোপনীয়তার মধ্যে রাখা হয়েছিল। গণমাধ্যমের সঙ্গেও খুব একটা কথা বলেননি তিনি।

পরে দেশ ছাড়ার প্রসঙ্গে বুবলী বলেছিলেন, আগে থেকেই বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। কাজের চাপ কমে যাওয়ায় এবং হাতে থাকা ছবির কাজ শেষ হওয়ায় সে সময় যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে গিয়ে New York Film Academy-তে ‘অ্যাক্টিং ফর ফিল্ম’ বিষয়ক একটি কর্মশালায় অংশ নেন।

পরবর্তীতে নতুন করে আলোচনার জন্ম দেন বুবলী নিজেই। অপু বিশ্বাস-এর ছেলে আব্রাম খান জয়-এর জন্মদিনে সামাজিক মাধ্যমে নিজের পুরোনো ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করেন তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বীরের বাবা-মা শাকিব খানশবনম বুবলী

ঘোষণার পর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা সামনে আসে এবং ধীরে ধীরে দুজনের দূরত্বও স্পষ্ট হয়ে ওঠে।

মতামত দিন