বিনোদন
ছবি: সংগৃহীত

আলভীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন তিথি।

নিজেস্ব প্রতিবেদক:

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও পরকীয়ার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে—এমন অভিযোগও ওঠে।

একই সঙ্গে অভিনেত্রী ইফফাত আর তিথির সঙ্গে আলভীর সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়ায়।

এসব আলোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিথি। তিনি জানান, আলভীর সঙ্গে তার সম্পর্ক কেবল সহকর্মী ও বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে, যা স্বাভাবিক পেশাগত সম্পর্কের অংশ বলেই দাবি করেন তিনি। শিল্পীজীবনের শুরু থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে আলভীকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন বলেও জানান এই অভিনেত্রী।

দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো সমালোচনার জবাবও দেন তিথি। তার ভাষ্য, আলভী স্ত্রীকে দেখতে দেশে ফেরেননি—এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে মিল নেই। তিনি বলেন, শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে ২ মার্চই তারা দেশে ফিরেছেন। ইকরার মৃত্যুর দিনই ফেরার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিমানের আসন পাওয়া যায়নি। পরদিন টিকিট নিশ্চিত হলে পুরো টিম একসঙ্গে দেশে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন