বিনোদন
ছবি: সংগৃহীত

ইকরার মৃত্যুর ঘটনায় প্রধান আসামি স্বামী আলভী ও তিথি।

নিজেস্ব প্রতিবেদক:

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে অবশেষে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

শনিবার গভীর রাতে দায়ের করা এ মামলায় বাদী হয়েছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। পুলিশ জানিয়েছে, অভিযোগে স্বামী যাহের আলভীকে প্রধান আসামি করা হয়েছে। একই সঙ্গে তার ঘনিষ্ঠ এক সহ-অভিনেত্রী তিথি এবং পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বজনদের দাবি, পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন ইকরা। এসব ঘটনার ধারাবাহিকতায় তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগ গ্রহণের পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং মামলার অগ্রগতি ঘিরে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

মতামত দিন