বিনোদন
ছবি: সংগৃহীত

স্ত্রীর আত্মহত্যা দ্রুততম সময়ের মধ্যে ঢাকা ফেরার চেষ্টা করছেন অভিনেতা জাহের আলভী

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় শনিবার দুপুরে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। ঘটনার সময় আলভী শুটিংয়ের কাজে নেপালে ছিলেন।

পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ইকরার মরদেহ বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা রয়েছে। পুলিশ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।

জাহের আলভী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “খবরটা শুনে কথা বলার মতো অবস্থায় নেই। আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এমন সিদ্ধান্ত নিল, বুঝতে পারছি না।” তিনি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা ফেরার চেষ্টা করছেন।

অভিনেতা ২০১০ সালের ৯ নভেম্বর ইকরাকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। শোকাহত পরিবারের পক্ষ থেকে ইকরার আত্মার শান্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

পরিবার ও অভিনেতা সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।

মতামত দিন