বিনোদন
ছবি: সংগৃহীত

মেহজাবীন চৌধুরী বিমানবন্দরের মদ সংক্রান্ত অভিযোগ সরাসরি অস্বীকার।

নিজেস্ব প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটক হওয়ার খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাকে কখনো বিমানবন্দরে থামানো বা জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং তার লাগেজ বা হ্যান্ডব্যাগ থেকে কোনো মদ উদ্ধার হয়নি।

মেহজাবীন বলেন, সংবাদমাধ্যমে ছড়ানো খবর শুধুই ‘ক্লিকবেইট’, এবং এ সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কেউ দেখাতে পারেনি। এই মানহানিকর প্রচারণার বিরুদ্ধে তিনি ইতোমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয়, ব্যাংকক থেকে ফেরার পথে তার লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়েছিল। তবে মেহজাবীন এবং তার পরিবার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং স্পষ্ট করেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

মতামত দিন