আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।
নিজেস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডেমরা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযানটি সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নোবেল এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার স্টুডিওতে আটক রেখেছিলেন। একই সময়ে তিনি তরুণীকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করার চেষ্টা করতেন।
ভুক্তভোগী ওই তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেন। ২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআই এসআই নুরুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের পর আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করে ডেমরা থানাকে তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার নির্দেশ দেন।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ বলেন, গ্রেপ্তারের পর নোবেলকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
মতামত দিন