মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল দুর্বৃত্তরা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু–এর বড় ছেলে উপন্যাসকে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। এ ঘটনা ঘটে তখন একটি প্রাইভেট গাড়ি তাঁর গাড়ির পেছনে ধাক্কা মারে।
অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ পোস্ট দিয়ে এই ঘটনার বর্ণনা দিয়েছেন। বিকেল ৪টা ৫৭ মিনিটে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, বেপরোয়া গতিতে আসা গাড়িটি তাদের গাড়ির পেছনে ধাক্কা মেরে গাড়িটি প্রায় ধ্বংস করেছে এবং দুইজন দুর্বৃত্ত তার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করেছে। গাড়ির নম্বর তিনি উল্লেখ করেছেন—ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। অভিনেত্রী জানিয়েছেন, এই পুরো ঘটনা ভিডিওতে ধরা পড়েছে।
পরবর্তীতে তিনি আরেকটি পোস্টে একজন ব্যক্তির ছবি যুক্ত করে দাবি করেন, তিনি ওই গাড়ির মালিক এবং তার উপস্থিতিতে উপন্যাসকে মারধর করা হয়েছে। পোস্টে তিনি পুনরায় গাড়ির নম্বর উল্লেখ করে প্রমাণ হিসেবে দেখান।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে সাধারণ ভক্তরা ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছেন।
মতামত দিন