বিনোদন
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর আহ্বান অভিনেতা ইরফান সাজ্জাদের।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন সরকারের সময় শিক্ষাব্যবস্থায় কড়াকড়ি বাড়তে পারে— এমন ধারণা তুলে ধরে শিক্ষার্থীদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার কথা বলেন।

সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর প্রসঙ্গ টেনে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে মজার ঢঙে লেখেন, আগের মতো হালকাভাবে পরীক্ষা পাসের আশা না করে এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হওয়া ভালো।

তিনি অতীতের পরীক্ষাব্যবস্থার উদাহরণ টেনে জানান, একসময় এসএসসি পরীক্ষায় পাসের হার অনেক কম ছিল এবং সেই সময় শিক্ষা প্রশাসনে এহসানুল হক মিলনের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন। এতে শিক্ষার্থীদের সামনে সম্ভাব্য কঠোর পরিবেশের ইঙ্গিত রয়েছে বলে অনেকেই মনে করছেন।

পোস্টটি প্রকাশের পর দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। কেউ পরীক্ষার পুরোনো কড়াকড়ির কথা স্মরণ করছেন, আবার কেউ হাস্যরসের সুরে ভিন্ন মন্তব্য করছেন। পুরো বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা এখনো চলমান রয়েছে।

মতামত দিন