বিনোদন
ছবি: সংগৃহীত

ব্রেইন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি।

নিজেস্ব প্রতিবেদক:

ভালোবাসা দিবসে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সেখানে তিনি জানান, ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সামনে তার অস্ত্রোপচার নির্ধারিত।

হাসপাতালের শয্যায় বসা একটি ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি পরিবার থেকে ফুল পাওয়ার কথা উল্লেখ করে সবার প্রতি ভালোবাসা জানান এবং সুস্থতার জন্য দোয়া কামনা করেন। খবরটি প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পোস্টের মন্তব্যে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ লিখেছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন; আবার কেউ অভিনয়ে দ্রুত ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এখন তার অনুরাগীদের আশা, সফল অস্ত্রোপচারের পর শিগগিরই সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন এই জনপ্রিয় মুখ।

মতামত দিন