বিনোদন
ছবি: সংগৃহীত

গোপন কথা আর গোপন রাখবেন না,ভালোবাসা দিবসে বুবলীর খোলামেলা স্বীকারোক্তি।

নিজেস্ব প্রতিবেদক:

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বিশেষ আয়োজনে ভক্তদের সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিজীবনের নানা অপ্রকাশিত দিক তুলে ধরেছেন তিনি।

আলোচনায় উঠে এসেছে মেগাস্টার শাকিব খান–এর সঙ্গে তার বর্তমান পারিবারিক সম্পর্ক, অতীতের প্রেম এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জন। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করে পরিবারের আপত্তি সত্ত্বেও চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামের গল্পও শোনান তিনি।

সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘিরে নিজের অভিজ্ঞতার কথাও জানান। তার ভাষ্য, অনেক সময় আগেভাগেই অভিনন্দন পেলেও শেষ পর্যন্ত পুরস্কার না পাওয়ার অভিজ্ঞতা তাকে বাস্তবতা মেনে নিতে শিখিয়েছে।

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ধারণ করা এই বিশেষ পর্বটি শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনরেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান

অনুষ্ঠানে বুবলী এমন কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা তিনি আগে প্রকাশ্যে খুব একটা বলেননি।

মতামত দিন