অভিনেতা তিনু করিম আর নেই।
জানা যায়, গত বছরের ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ নভেম্বর তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।
রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, দুপুর প্রায় ১২টার দিকে তিনু করিমের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি জানতে পারেন।
দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তার পথচলা শুরু হয়। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে।
ক্যারিয়ারে ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বহু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। বিশেষ করে একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপন তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
মতামত দিন