বিনোদন
ছবি: সংগৃহীত

ওমর সানী ভোটে যোগ দেওয়ার আগে দেশের জন্য যে বার্তা দিলেন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউডের অভিনেতা ওমর সানী সামাজিক মাধ্যমে সর্বদা সক্রিয় থাকেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।

ভোটের আগে নিজের দর্শকদের উদ্দেশে দেশ ও দায়িত্ব নিয়ে কিছু বার্তা দিয়েছেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য প্রত্যেকে সচেতনভাবে ভোট দেওয়া উচিত। ওমর সানী প্রত্যেক ভোটারকে আহ্বান জানিয়েছেন যে, নিজের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশের ভবিষ্যতকে শক্তিশালী করুন। অতীতে ঘটে যাওয়া ভুল বা সমালোচনা ভুলে গিয়ে দায়িত্ব পালন করতে হবে।

এসময় তিনি উল্লেখ করেন, পরিবারের সদস্যরা ভিন্ন রাজনৈতিক মত পোষণ করলেও তা কোনো অসামঞ্জস্য তৈরি করে না। তিনি নিজেও নিজের দল ও মার্কার প্রতি সমর্থন জানান, তবে সেটা নিয়ে কারো তিরস্কার বা বিতর্কের প্রয়োজন নেই।

শেষে তিনি সবাইকে সতর্ক করেন, ভোট দেওয়ার পর আল্লাহর কাছে দেশের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করা উচিৎ। সমালোচনা বা গালিগালাজের মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা উচিত নয়।

মতামত দিন