বিনোদন
ছবি: সংগৃহীত

হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে হিরো আলম প্রতারণার মাধ্যমে বিয়ের আশ্বাস দেন। পরে ভুক্তভোগীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের পাশাপাশি গর্ভপাত করানোর অভিযোগ এসেছে।

২০২৫ সালের ২১ এপ্রিল ভুক্তভোগী হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে। আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণের পরই হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

মতামত দিন