ধানের শীষে ভোটের ঘোষণা ওমর সানীর, ফেসবুক পোস্টে নতুন বিতর্ক।
চিত্রনায়ক ওমর সানীকে ঘিরে আবারও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে ওমর সানী দাবি করেন, অতীতে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন— এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। একটি ছবি সংযুক্ত করে তিনি নেটিজেনদের এ বিষয়ে প্রমাণ হাজির করার চ্যালেঞ্জও জানান।
তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও মতবিরোধ দেখা দেয়। অনেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি আলোচনায় উঠে আসে তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর আগের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও।

মতামত দিন