সোনম কাপুরের ‘বেবি শাওয়ার’-এ জমে উঠল কাপুর পরিবারের আনন্দ।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর রোববার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় সন্তানের মা হওয়ার খুশিতে তার ‘বেবি শাওয়ার’ উদযাপন করেছেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাবা অনিল কাপুরের মুম্বাইয়ের বাসভবনে।
সোনমকে দেখা গেছে ঐতিহ্যবাহী লেহেঙ্গা ও ভারী গহনায় সাজানো অবস্থায়। তবে নেটিজেনদের নজর কেড়েছে তার সাহসী পোশাক এবং অনাবৃত স্ফীতোদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে মাতৃত্বের আনন্দ স্পষ্ট, তবে অনেকে এ ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশের বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।
আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের পরিচিত মুখ অনুপম খেরসহ কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা। অর্জুন কাপুর, অংশুলা কাপুর ও খুশি কাপুর আনন্দে মেতেছিলেন। খুশি কাপুর শাড়ি ও গয়নায় ছিলেন সুন্দরভাবে সজ্জিত। তবে শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের অনুপস্থিতি দর্শকদের কৌতূহল জাগিয়েছে।
সোনম ও স্বামী আনন্দ আহুজা তাদের প্রথম সন্তান বায়ুর মুখটি প্রকাশ্যে আনেননি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও একই গোপনীয়তা বজায় থাকবে কি না, সেটিও এখন ভক্তদের জন্য প্রশ্নের বিষয়।
নেটিজেনদের সমালোচনা বা বিতর্কের মাঝেও কাপুর পরিবার নতুন অতিথির আগমনের জন্য উচ্ছ্বসিত। সোনমের পোস্ট করা ছবিগুলো প্রশংসা পেয়েছে, কিন্তু জাহ্নবীর অনুপস্থিতি এবং সোনমের ‘বোল্ড’ লুক নিয়ে আলোচনা থামছে না।
মতামত দিন