বিনোদন
ছবি: সংগৃহীত

মারা গেছেন মেক্সিকান অভিনেতা জেরার্ডো তারাসেনা।

নিজেস্ব প্রতিবেদক:

মেক্সিকের চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জেরার্ডো তারাসেনা ৩১ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

আন্তর্জাতিক খ্যাতি তিনি অর্জন করেছিলেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’-এ ‘পাবলো অ্যাকোস্টা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

তার অভিনয়জীবন ছিল বহুমাত্রিক। ‘অ্যাপোক্যালিপ্টো’, ‘দ্য ভায়োলিন’, ‘ম্যান অন ফায়ার’ এবং ‘সেভিং প্রাইভেট পেরেজ’-এর মতো চলচ্চিত্রেও তিনি দর্শকের মনে স্থায়ী ছাপ রেখেছেন। যদিও এখনও তার মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশিত হয়নি।

মেক্সিকান একাডেমি অফ ফিল্ম আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাক্টরস সামাজিক মাধ্যমে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। ANDA এক বিবৃতিতে জানিয়েছে, “জেরার্ডোর চলে যাওয়ায় আমরা গভীর শোকাহত। তার পরিবার, বন্ধু এবং শিল্পী সমাজের সঙ্গে আমরা শোক ভাগাভাগি করছি। তার আত্মা শান্তিতে থাকুক।”

একাডেমি আরও যোগ করেছে, মেক্সিকান চলচ্চিত্রে তার অবদান ও অভিনয়ের স্মরণীয় মুখাবয়ব চিরকাল দর্শকের মনে জাগ্রত থাকবে।

জেরার্ডোর অভিনয় যাত্রা শুরু হয়েছিল মেক্সিকো সিটির ইউনিভার্সিটি সেন্টার অফ থিয়েটার থেকে। বড়পর্দায় অভিষেক ঘটে ২০০১ সালে ‘দ্য মেক্সিকান’ চলচ্চিত্রে। ২০০৭ সালে ‘দ্য ভায়োলিন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি ‘আরিয়েল অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

মতামত দিন