বিনোদন
ছবি: সংগৃহীত

নাঈম–শাবনাজ দম্পতির কন্যা মাহাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ ও অভিনেতা নাঈমের ঘরে এসেছে নতুন আনন্দ। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ে সম্পন্ন হয়েছে বর ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে, যিনি প্রয়াত গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে।

গত ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় ঘরোয়া অনুষ্ঠানে আকদ সম্পন্ন হয়। পরে রাজধানীর গুলশানে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা, যেখানে পরিবার ও ঘনিষ্ঠজনেরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান। শাবনাজ বলেন, “আমাদের মেয়ের ও জামাইয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

মাহাদিয়া নাঈম কানাডার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক করেছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে উচ্চশিক্ষা চালানোর পাশাপাশি বর ইহসানও সেখানেই চাকরি করছেন। পারিবারিক সমর্থনে সম্পন্ন এই বিয়েতে মাহাদিয়া মডেল ও সঙ্গীতের মাধ্যমে ইতোমধ্যেই নিজস্ব পরিচিতি অর্জন করেছেন।

মতামত দিন