বিনোদন
ছবি: সংগৃহীত

টিভি-সিরিজ ‘নাগিন’ এবার বড়পর্দায়,নতুন আঙ্গিকে দর্শকদের শিহরিত করতে চলেছে।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘নাগিন’ এবার সিনেমা হিসেবে মুক্তি পেতে পারে। ছোট পর্দায় দর্শকদের রহস্য, রোমাঞ্চ ও প্রতিশোধের কাহিনি যা শিহরিত করেছিল, তা বড় পর্দায় আরও ভয়ংকর আঙ্গিকে উপস্থাপন করার পরিকল্পনা করছেন প্রযোজক একতা কাপুর।

সূত্র জানিয়েছে, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের বাইরে ‘নাগিন’-এর নতুন সংস্করণ সরাসরি সিনেমা হলে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশন শুরু হয়েছে, তবে কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আগের সিজনগুলোর পরিচিত মুখরা কি সিনেমাতেও থাকবেন, নাকি নতুন মুখকে প্রধান চরিত্রে দেখা যাবে, তা নিয়ে বলিউডে গুঞ্জন চলছে। ‘নাগিন’ ধারাবাহিক বহু সিজন ধরে টিআরপি তালিকায় শীর্ষে থেকেছে, যার ফলে এটি ভারতীয় টেলিভিশনের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি।

দর্শকদের আশা, বড়পর্দায় নতুন আঙ্গিকে উপস্থাপিত হলে ‘নাগিন’-এর রহস্য এবং রোমাঞ্চ আরও বেশি নাটকীয় এবং ভয়ংকর রূপে ফুটে উঠবে।

মতামত দিন