বিনোদন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে সাইফকে নিয়ে কারিনার খোলামেলা মন্তব্য।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনে এবার স্বামী সাইফ আলি খানকে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কারিনা কাপুর। প্রথম সন্তান তৈমুরের জন্মের সময় স্বামীর কাছ থেকে যে প্রত্যাশিত উপস্থিতি পাননি, সে কথাই তুলে ধরেছেন তিনি।

একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই কারিনা জানান, সন্তান জন্মের সময় হাসপাতালে একদিনের জন্যও সাইফ তার পাশে ছিলেন না। প্রসঙ্গটি ওঠে রণবীর নিজেই আলিয়া ভাটের গর্ভাবস্থার অভিজ্ঞতা শেয়ার করার পর। তিনি জানান, রাহার জন্মের আগে টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন। সেই তুলনাতেই নিজের অভিজ্ঞতার কথা বলেন কারিনা।

পরবর্তীতে ননদ সোহা আলি খানের একটি অনুষ্ঠানে কারিনা আরও বলেন, মা হিসেবে তিনি যেখানে বেশ সক্রিয় ও উদ্বিগ্ন, সেখানে বাবা হিসেবে সাইফ অনেকটাই নির্লিপ্ত ও ঠান্ডা স্বভাবের। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন—সন্তানদের জন্য সাইফ একজন দায়িত্বশীল ও ভালো বাবা।

কারিনা বলেন, শুধু তৈমুর ও জেহ নয়, সাইফ তার আগের সংসারের সন্তান ইব্রাহিম ও সারা আলি খানের প্রতিও সমান যত্নশীল। সন্তানদের বিষয়ে দায়িত্ববোধে কোনো ঘাটতি নেই, যদিও তার স্বভাব-চরিত্রে এখনো এক ধরনের নবাবি ঔদাসীন্য রয়ে গেছে—এটাই তার ব্যক্তিত্ব।

মতামত দিন