বুবলীর মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে প্রশ্নে পড়েই হতবাক অপু বিশ্বাস।
ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে সাম্প্রতিক এক গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ‘আবার মা হতে চলেছেন’—এমন কথার সূত্র ধরে আলোচনায় চলে আসে মেগাস্টার শাকিব খানের নামও।
এই প্রেক্ষাপটে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন শাকিব খানের সাবেক স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাসকে। প্রশ্ন শুনেই বিস্ময় লুকাতে পারেননি তিনি।
প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস বলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো কিছুই জানি না। কী হচ্ছে এসব? আপনারাই তো সব জায়গায় যাতায়াত করেন, আপনারাই বরং আমাকে একটু জানাবেন।”
নিজের অনুপস্থিতির ব্যাখ্যায় তিনি আরও জানান, বর্তমানে কাজের চাপের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। ফলে সেখানে কী আলোচনা চলছে বা কী গুঞ্জন ছড়াচ্ছে—তা সম্পর্কে তিনি অবগত নন বলেই মন্তব্য করেন।
প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে ২০১৬ সালে জন্ম নেয় ছেলে আব্রাম খান জয়। পরের বছর বিষয়টি প্রকাশ্যে আসে এবং ২০১৮ সালে এই দুই তারকার সংসারের ইতি ঘটে।

মতামত দিন