বিনোদন
ছবি: সংগৃহীত

হৃতিক রোশনের শারীরিক জটিলতা: ক্রাচে দেখা গেল অভিনেতাকে।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউড তারকা হৃতিক রোশন সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানকার পাপারাজ্জি ভিডিওতে দেখা গেছে, অভিনেতা ক্রাচে ভর দিয়ে ধীরে হাঁটছেন।

এই দৃশ্য ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

হৃতিক নিজেই জানিয়েছেন, তার বাম হাঁটুর চোটের কারণে বর্তমানে বিশ্রামে রয়েছেন। এসময় তিনি চেষ্টা করেছেন নিজেকে শান্তভাবে রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

নামের কোরিওগ্রাফার বসকো মার্টিস জানিয়েছেন, হৃতিকের চলচ্চিত্রে দেখা প্রতিটি নাচের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও সহিষ্ণুতা। বিশেষ করে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির ‘সেনোরিতা’ গানের শুটিং চলাকালীন অভিনেতা প্রচণ্ড ব্যথা সহ্য করেও কাজ চালিয়ে গেছেন। বসকো উল্লেখ করেছেন, পর্দায় গানটি আনন্দময় হলেও বাস্তবে হৃতিকের জন্য তা ছিল চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।

নেটিজেনরা তার এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মতামত দিন