বিনোদন
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন অপু বিশ্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ সময়ের বিরতির পর ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস আবারও বড় পর্দায় ফিরছেন। তিনি এবার ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করবেন।

চলচ্চিত্রটির পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশন শেষ হয়েছে এবং শিগগিরই শুরু হবে শুটিং। পুরো শুটিং নেপালে হবে, যেখানে সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে। পরিচালক জানিয়েছেন, এটি দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্পের প্রজেক্ট।

অপু বিশ্বাস বলেন, “রোমান খুবই দক্ষ নির্মাতা। গল্প ও পরিচালনায় তার যত্ন লক্ষ্যযোগ্য। আশা করছি দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।”

শিকার-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন পলাশ। রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও কয়েকজন অভিনেতাও চরিত্রে থাকবেন। রেজা ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে এই ওয়েব ফিল্ম।

এছাড়া অপু বিশ্বাস বর্তমানে আরও দুটি সিনেমার শুটিং করছেন—‘সিক্রেট’ (বন্ধন বিশ্বাস পরিচালিত) এবং ‘দুর্বার’ (কামরুল হাসান ফুয়াদ পরিচালিত)।

মতামত দিন