যুদ্ধ নয়, ব্যবসা চলছে: ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে 'নচিকেতা'।
পেহেলগামে ভয়াবহ হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৭ মে) মধ্যরাতের পর ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলাকে কেন্দ্র করে দুই দেশের তারকাদের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নচিকেতা বলেন, “একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত—এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি, আমি।”
তিনি যুদ্ধের মূল কারণ হিসেবে বাণিজ্যিক স্বার্থকে দায়ী করে বলেন, “সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কিছুর পেছনেই রয়েছে বাণিজ্যিক স্বার্থ। সব যুদ্ধ স্পনসর করা। আমি প্রমাণ করে দেব।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি—দুই দেশকেই পেট্রল সরবরাহ করেছিল। বিতর্ক থাকলেও অনেক ঐতিহাসিক মনে করেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, শুধুই ব্যবসা।”

মতামত দিন