বিনোদন
ছবি: সংগৃহীত

মার্চে ফিরছে বিটিএস, নতুন অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে শুরু হচ্ছে ভিন্ন এক অধ্যায়।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে ফিরছে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস। আগামী মার্চ মাসে প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম, যেখানে থাকছেন দলের সাত সদস্যই।

নতুন অ্যালবামের ঘোষণায় বিশ্বজুড়ে বিটিএস অনুরাগীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল প্রত্যাবর্তন নয়—বরং বিটিএসের সংগীতযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ঘোষণা আসে, ২০ মার্চ প্রকাশিত হবে তাদের বহুল প্রতীক্ষিত অ্যালবাম।

নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘আরিরাং’—দক্ষিণ কোরিয়ার সবচেয়ে পরিচিত ও ঐতিহ্যবাহী লোকগানের নাম অনুসারে। শত বছরেরও বেশি সময় ধরে কোরিয়ান সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই গান থেকেই অনুপ্রেরণা নিয়েছে বিটিএস।

ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক এক বিবৃতিতে জানায়, নতুন অ্যালবামে নিজেদের সাংস্কৃতিক শেকড়কে গুরুত্ব দিয়েছে বিটিএস। একই সঙ্গে এতে ভালোবাসা, আকুলতা ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সংগীতের মাধ্যমে।

‘আরিরাং’ শব্দটির মধ্যেই কোরিয়ান আবেগ লুকিয়ে আছে। ‘আরি’ অর্থ সুন্দর, আর ‘রাং’ অর্থ প্রিয় মানুষ। গানটির সৃষ্টিকাল নির্দিষ্টভাবে জানা না গেলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি কোরিয়ান সমাজে বিশেষ মর্যাদা নিয়ে টিকে আছে।

নতুন অ্যালবামে মোট ১৪টি গান থাকছে বলে জানা গেছে। আগের মতোই বিটিএস তাদের গানের মাধ্যমে সমাজ, অনুভূতি ও সময়ের গল্প তুলে ধরার চেষ্টা করেছে এই অ্যালবামেও।

বিগ হিট মিউজিক আরও জানিয়েছে, ২০২৫ সালের শেষভাগে অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

মতামত দিন