বিনোদন
ছবি: সংগৃহীত

কেরালায় ইউটিউবার শাজান স্কারিয়া গ্রেপ্তার।

কেরালার সাইবার পুলিশ গ্রেপ্তার করেছে ইউটিউবার শাজান স্কারিয়াকে। সোমবার (৫ মে) তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয়।

এক নারীর করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, অভিযোগকারী নারী বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকৃত জবানবন্দি দিয়েছেন। তার অভিযোগ, শাজান স্কারিয়া ইউটিউবে তাকে নিয়ে মানহানিকর ও শালীনতাবিরোধী কনটেন্ট প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, শাজানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৭৫(১) ধারা (যৌন বিষয়ক অবমাননাকর মন্তব্য), ৭৯ ধারা (নারীর শালীনতা ক্ষুন্ন করার উদ্দেশ্যে কাজ করা), তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা এবং কেরালা পুলিশ আইনের ১২০(ও) ধারায় মামলা রুজু হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন