যশের জন্মদিনে নতুন সিনেমা ‘টক্সিক’-এর টিজার প্রকাশ।
কন্নড় সুপারস্টার যশের জন্মদিন উপলক্ষে তার নতুন সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর টিজার প্রকাশিত হয়েছে। টিজারে দেখা গেছে যশকে ‘রায়া’ নামের এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে, যা দর্শকদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।
ভিডিওতে প্রথমে একটি নিস্তব্ধ কবরস্থানের দৃশ্য দেখা যায়। হঠাৎ গুলির শব্দের সঙ্গে নীরবতা ভেঙে যায়, ধোঁয়ার আড়ালে যশ হাতের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হন। টিজার পুরোপুরি সিনেমার অন্ধকার জগত ও অ্যাকশনের মাত্রা ফুটিয়ে তুলেছে।
‘টক্সিক’ সিনেমাটি একই সঙ্গে কন্নড় ও ইংরেজিতে নির্মিত হচ্ছে। চিত্রনাট্য লিখেছেন যশ ও নির্মাতা গীটু মোহান্দাস, আর অভিনয় ও প্রযোজনার দায়িত্বও নেন যশ নিজেই। হলিউড পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ সিরিজের জন্য পরিচিত, সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন। সংগীত দিয়েছেন রবি বাসরু, চিত্রগ্রহণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজীব রবি।
সিনেমাটি নির্মাণ করেছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স। হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালমসহ একাধিক ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি পাবে।
নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে। এছাড়া ঈদ, উগাদি ও গুড়ি পড়বা উৎসব উপলক্ষে বিশেষ উপহার হিসেবে প্রেক্ষাগৃহে উপস্থাপন করা হবে।
মতামত দিন