বিনোদন
ছবি: সংগৃহীত

বিয়ের এক বছরের মাথায় আলাদা তাহসান–রোজা।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন করে সংসার শুরু করে আলোচনায় এসেছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। তবে সেই সুখের গল্প বেশিদিন স্থায়ী হলো না।

বিয়ের এক বছরের মধ্যেই স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক মাস পার না হতেই দুজনের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। ধীরে ধীরে দূরত্ব বাড়ে এবং গত কয়েক মাস ধরে তারা আলাদা বাস করছেন।

বিষয়টি নিয়ে তাহসান খান বলেন, তারা আর একসঙ্গে নেই—এটাই বাস্তবতা। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী নন বলেও জানান। তবে বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু ভুল তথ্যের কারণে বিষয়টি স্পষ্ট করতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি অল্প সময়ের পরিচয়ের পর তাদের বিয়ে হয়। পেশাগতভাবে রোজা একজন মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। প্রায় ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

মতামত দিন