বিনোদন
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার আলোচনায় প্রভা।

নিজেস্ব প্রতিবেদক:

টেলিভিশন পর্দায় এক সময়ের আলোচিত মুখ, সাদিয়া জাহান প্রভা, এখনো নিয়মিত অভিনয়ে যুক্ত আছেন। তবে তিনি শুধুমাত্র মানসম্পন্ন গল্প এবং চরিত্রের ওপর ভিত্তি করে কাজ বেছে নেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয়, যেখানে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

সম্প্রতি এক ফেসবুক লাইভে প্রভা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আড্ডা শুরু করেন। তবে ব্যক্তিগতভাবে এই ধরনের শুভেচ্ছা জানানো তিনি খুব একটা পছন্দ করেন না। লাইভ চলাকালে কাজ এবং ব্যস্ততা নিয়ে প্রশ্নে তিনি স্বাচ্ছন্দবোধ করেন, কিন্তু ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন আসলে কিছুটা অনিচ্ছুকতা প্রকাশ করেন। বিশেষ করে বিয়ে সম্পর্কিত বিষয় এড়িয়ে যেতে চান। একপর্যায়ে তিনি বলেন, “বিয়ে, সন্তান বা বিচ্ছেদ—এসব সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আল্লাহর ইচ্ছা থাকলে সঠিক সময়ে সব ঘটবে।”

লাইভ ভিডিওতে প্রভার এই স্পষ্ট মনোভাব ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে। এছাড়া, সমুদ্রের গভীরে ঘুরে মাছ দেখার একটি ভিডিওও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রভা সুইম স্যুট পরে অক্সিজেন সহ সমুদ্রে নামছেন এবং মাছেদের সঙ্গে ঘুরছেন। তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আরও অ্যাডভেঞ্চার করব।’

প্রভা ২০০৫ সালে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন। এরপর নিয়মিত নাটকে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। যদিও মাঝে মাঝে চলচ্চিত্রের কাজের গুঞ্জন আসে, তবু টেলিভিশন নাটকই তার মূল অঙ্গন। বর্তমানে নিয়মিত না হলেও মাঝে মাঝে দর্শকের সামনে হাজির হন এই অভিনেত্রী।

মতামত দিন