বোনের বিয়েতে প্রেমিক কবীরকে সঙ্গে নিয়ে হাজির কৃতি স্যানন।
বলিউডের আলো-ঝলক থেকে কিছুক্ষণের জন্য সরেই বোনের বিশেষ দিনে কৃতি স্যাননের উপস্থিতি নজর কাড়ল। সম্প্রতি অভিনেত্রীর বোন নূপুর স্যাননের বিয়ের আয়োজনে কৃতি সঙ্গে ছিলেন, আর তার সঙ্গে দেখা মিলল প্রেমিক কবীর বাহিয়ারও।
মিডিয়া সূত্র জানাচ্ছে, উদয়পুরে বোনের বিয়ের আয়োজন করা হয়েছে, যেখানে পুরো স্যানন পরিবার উপস্থিত ছিলেন। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে তারা যাত্রা শুরু করেন। এদিন কৃতি ছিলেন কালো ওভারকোর্ট ও ঢিলেঢালা জিন্সে, চোখে রোদচশমা, আর পাপারাজ্জিদের ক্যামেরার জন্য করলেন কয়েকটি পোজ।
কৃতি স্যাননের সর্বশেষ দেখা গেছে ২০২৫ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত আনন্দ এল. রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ ছবিতে। ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি, ছবিতে আরও রয়েছেন প্রকাশ রাজ ও টোটা রায় চৌধুরীসহ অন্যরা।

মতামত দিন