বিনোদন
ছবি: সংগৃহীত

রুনা খানের শীতল দিনে উজ্জ্বল ‘থ্রোব্যাক’ ফটো শেয়ার।

নিজেস্ব প্রতিবেদক:

জানুয়ারির শীতের সকালে দেশে মানুষ ঠান্ডায় জমে থাকলেও, অভিনেত্রী রুনা খান সামাজিক যোগাযোগমাধ্যমে হিট অবতার দেখিয়ে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন। ৭ জানুয়ারি দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একঝাঁক ‘থ্রোব্যাক’ ছবি পোস্ট করেন তিনি, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়ে নেয়।

ছবিগুলোতে রুনা খানের বিভিন্ন ফ্যাশন লুক প্রকাশ পেয়েছে। এক ছবিতে তিনি রাজকীয় গোলাপি লেহেঙ্গা পরেছেন, অন্যটিতে কমলা রঙের অফ-শোল্ডার গাউনে পশ্চিমা ফ্যাশনের মিশ্রণ ফুটিয়ে তুলেছেন। এছাড়া ফুলের গয়না যুক্ত ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় তার হাসি স্নিগ্ধ ও মনোমুগ্ধকর, এবং কালো শিমারি গাউনে তিনি গ্ল্যামারাস উপস্থিতি বজায় রেখেছেন।

ভক্তরা শীতের কনকনে আবহাওয়ায় অভিনেত্রীর উজ্জ্বলতা দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “উত্তরবঙ্গে তো মাইনাস ৭ ডিগ্রি, অথচ রুনার হট লুক ঠান্ডাকেও হার মানাচ্ছে।” আরেকজন তার সৌন্দর্যকে ‘অপূর্ব সুন্দর’ বলে প্রশংসা করেছেন, এবং কেউ তাকে ইতিবাচকতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন, “দ্য আইকন অব পজেটিভ প্যাশন।”

বয়সকে তুড়ি মেরে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করা রুনা খানের এই প্রকাশ ভক্তদের জন্য এক বড় চমক হিসেবে কাজ করেছে।

মতামত দিন