বিনোদন
ছবি: সংগৃহীত

হানিয়ার রাশিফল অনুযায়ী যা বললেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের বিনোদন দুনিয়ায় ২০২৬ সালের শুরুতেই হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের নাম আলোচনার শীর্ষে। ভক্তরা তত্ত্ব ও গুঞ্জন নিয়ে মুখ খুলছেন, যে এই জুটি আবার একত্রিত হতে পারে, এমনকি বিয়ের পথেও এগোতে পারে।

দুজনের সম্পর্কের ইতিহাস দীর্ঘ—২০১৮ সালে শুরু হওয়া এই বন্ধন ২০২০ সালে বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদানের ভাঙনের পর থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রতি প্রকাশিত ইতিবাচক বার্তা এবং একসঙ্গে বিভিন্ন পাবলিক ইভেন্টে উপস্থিতি, নতুন করে সম্পর্কের সম্ভাবনা জোরালো করেছে।

তবে জ্যোতিষশাস্ত্রের দিক থেকে সতর্কবার্তা এসেছে। প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান হানিয়ার রাশিফল অনুযায়ী বলছেন, এখন ক্যারিয়ারে মন দেওয়া ভালো, কারণ ২০২৬ সালে বিয়ে হলে বিচ্ছেদের সম্ভাবনা প্রবল, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে জ্যোতিষী কিনান চৌধুরী মনে করেন, হানিয়া ইতিমধ্যেই নতুন সম্পর্কে আছেন এবং ২০২৬ সালে তা বিয়েতে রূপ নিতে পারে। তবে বাস্তবতা হল, হানিয়া বা আসিম কেউই এখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্ক বা বিয়ে নিয়ে মুখ খুলেননি।

সবকিছু মিলিয়ে এই বছর পাকিস্তানের এই দুই মেগাস্টারের প্রেম ও সম্পর্কের গল্প ভক্তদের জন্য রহস্যময় রয়ে গেছে। যে দিকে এগোবে, তা সময়ের হাতে।

মতামত দিন