বিনোদন
ছবি: সংগৃহীত

শিল্প-সাহিত্য অঙ্গনও শোকাহত,বেগম খালেদা জিয়ার বিদায়ে শিল্পী-নির্মাতাদের আবেগঘন পোস্ট।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক মহল যেমন স্তব্ধ, তেমনি সাংস্কৃতিক অঙ্গনও শোকাহত। তার সাহসী নেতৃত্ব, আপসহীন দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে স্মরণ করে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার বিদায় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শবনম বুবলী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ ও পূজা চেরি যথাক্রমে তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে প্রার্থনা করেছেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন উল্লেখ করেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান চিরকাল স্মরণীয় থাকবে। নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, তাঁর ধৈর্য, সাহস ও অদম্য মনোভাব সবসময় দেশবাসীর মনে গর্বের প্রতীক হয়ে থাকবে।

শোকবার্তায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য, তিনবার প্রধানমন্ত্রী হলেও কখনও দেশ ত্যাগ করেননি। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক তাঁর প্রস্থান।

রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা এবং আরও অনেক শিল্পী এই দীর্ঘ রাজনৈতিক অধ্যায় সমাপ্তির প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর জীবন ও সংগ্রাম দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরকাল প্রভাব ফেলবে।

মতামত দিন