বিনোদন
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক মারা গেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের ছোট পর্দার পরিচিত অভিনেত্রী ও ‘রাঙা বউ’ খ্যাত শ্রাবণী বণিক মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসার ও মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। তাঁর ছেলে অচ্যুত আদর্শ চিকিৎসার জন্য সম্প্রতি অনুরাগীদের কাছে সহায়তার আবেদন করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, “আমাদের প্রিয় অভিনেত্রী শ্রাবণী দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন।”

শ্রাবণীর মৃত্যুতে পরিচালক বাবু বণিক জানিয়েছেন, “শ্রাবণীর মৃত্যু আমাদের সকলের জন্য এক বিশাল ক্ষতি। আমরা অনেকদিনের বন্ধু। শেষ সময়টা তার জন্য খুব কষ্টের ছিল। তিনি কাজ থেকেও অনেকদিন দূরে ছিলেন। ভাবতেই পারছি না তিনি আর নেই। আজ বিকেলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।”

শ্রাবণী বণিক ছোট পর্দায় বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’ এবং ‘আলো’।

শ্রাবণীর মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন