বিপিএল উদ্বোধনে তানজিন তিশার ফ্যাশন লুক ঘিরে সমালোচনা।
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেও এবার তা সমালোচনার কারণে। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সের ম্যাচের আগে অনুষ্ঠিত আয়োজনের মঞ্চে উপস্থিত ছিলেন তিশা।
অনুষ্ঠানে তিশার ফ্যাশন স্টাইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও নেটিজেনদের বেশিরভাগ প্রতিক্রিয়া নেতিবাচক। রূপালি চুমকি যুক্ত গ্লিটারি টপস, নিয়ন রঙের কার্গো প্যান্ট, ভারী নেকলেস ও ছোট ইয়ারিংস দিয়ে সাজানো তার লুকের সঙ্গে চোখের কোণে স্টোন ব্যবহারে কিছুটা উজ্জ্বলতা এসেছে। পায়ে ছিল অফ-হোয়াইট হিলের স্নিকার বুট। তবে ছবি তুলতে তার ভঙ্গি ও পোশাকের মিল সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সমালোচনা বৃদ্ধি পায়।
একাংশ গুঞ্জনের কারনে, উদ্বোধনী দিনে তিশাকে মাঠে ঢোকার প্রাথমিক অনুমতি দেওয়া হয়নি। তবে এই বিষয়টি এখনও অভিনেত্রী নিজে নিশ্চিত বা অস্বীকার করেননি।
মতামত দিন