বিনোদন
ছবি: সংগৃহীত

কানাডায় উৎসবের মেজাজে নুসরাত ফারিয়া, মঞ্চ মাতালেন স্টাইলিশ পারফরম্যান্সে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া বছরের শেষ মুহূর্তগুলো আনন্দঘনভাবে কাটাচ্ছেন কানাডা সফরে। সম্প্রতি ওটায়া শহরের একটি বড় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সেখানে গিয়েছিলেন।

রোববার দুপুরে নিজের সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছোট ভিডিওতে নুসরাতকে দেখা গেছে ঝড় তোলার মেজাজে।

ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে নৃত্যশৈলীর এক অনবদ্য প্রদর্শনী দিচ্ছেন ফারিয়া। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে মিলিয়ে তাঁর স্টাইলিশ মুভ ও অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করেছে। কিছু ভক্ত মজা করে লিখেছেন, ‘জায়েদ খান প্রো,’ অন্যরা মন্তব্য করেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’

ফারিয়া কানাডা সফরের সময় টরোন্টো এবং ওটায়ার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন। এর আগে ওটায়া থেকে প্রকাশিত একটি অফ-শোল্ডার কালো গাউনের ছবি ভক্তদের মধ্যে ঝড় তুলেছিল, যেখানে তাঁকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করা হয়।

যদিও তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান, নাচের ভিডিওতে তাঁকে দেখা যায়নি। ফারিয়ার মঞ্চে পারফরম্যান্স ও সামাজিক মাধ্যম পোস্টগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে এবং ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ তুলেছে।

মতামত দিন