বিনোদন
ছবি: সংগৃহীত

কাজের ভারসাম্য ও মানসিক সুস্থতায় কিয়ারা আদভানির স্পষ্ট বক্তব্য।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউডে ‘স্পিরিট’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’র শিকলে কাজের সময় নিয়ে বিতর্কের মধ্যে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ সময় ধরে কাজ করা এবং বার্নআউট কোনো শিল্পীর পক্ষে সহায়ক নয়।

তিনি বলেন, “অতিরিক্ত পরিশ্রমে শেষ পর্যন্ত লাভের কিছুই হয় না। বার্নআউট কারও উপকারে আসে না।” কিয়ারার মতে, তার জীবনের তিনটি মূল মূল্যবোধ হলো—মর্যাদা, ভারসাম্য এবং সম্মান।

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কিয়ারার বক্তব্য, “সন্তান জন্মের পর নিজের শরীরের দিকে তাকিয়ে বুঝেছি, এটি এমন এক অভিজ্ঞতা যার তুলনা নেই। ভবিষ্যতেও আমি আমার শরীরকে সম্মান জানাব।”

উল্লেখ্য, ‘স্পিরিট’ ছবিতে দিনে আট ঘণ্টার বেশি শিফটে কাজ না করার শর্ত দেওয়ায় দীপিকা পাড়ুকোন ছবিটি থেকে সরে গেছেন। কিয়ারা এই বিষয়েও মত প্রকাশ করেছেন, বললেন যে নারী হিসেবে নিজের সিদ্ধান্তের প্রতি অনড় থাকা গুরুত্বপূর্ণ।

মতামত দিন