বিনোদন
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য আদালতের দারস্থ হলেন মাধবন।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউড অভিনেতা আর মাধবন এবার নিজের ছবি ও ভিডিওর অবৈধ ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লি হাইকোর্টে অভিনেতা ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য আবেদন করেন।

দিল্লি আদালতের নির্দেশে বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাধবনের ছবি ও ভিডিও অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, অভিনেতার ছবি ও নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে বিজ্ঞাপন এবং ‘কেশরী ৩’ ও ‘শয়তান ২’ ছবির ট্রেলারে তা ব্যবহার করা হয়েছে।

মাধবনের আইনজীবী জানান, এর আগেও অভিনেতা এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এবার তিনি সচেতন হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত জানিয়েছে, যদিও এ মুহূর্তে এআই তৈরি কনটেন্ট সরানো সম্ভব হলেও ভবিষ্যতে তা পুনরায় ব্যবহারের সম্ভাবনা থেকে যায়। মামলার পরবর্তী শুনানি ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাধবনকে সর্বশেষ ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা গেছে, যা ৫ ডিসেম্বর মুক্তি পায়। সিনেমায় তিনি রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্তসহ আরও বহু তারকার সঙ্গে অভিনয় করেছেন।

মতামত দিন