বিনোদন
ছবি: সংগৃহীত

এবার থেকে শাড়ি পরে রোমান্টিক ছবি দিব: চমক।

নিজেস্ব প্রতিবেদক:

ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এখন শুধু অভিনেত্রী নন; শোবিজ অঙ্গনে তার নামই আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনয় ও সৌন্দর্যের কারণে দ্রুত জনপ্রিয়তা অর্জন করা এই তারকা বরাবরই ছিলেন সরল ও স্পষ্টভাষী।

তবে সাম্প্রতিক সময়ে তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টে দেখা গেছে চমকের অপ্রত্যাশিত নীরবতা, যা নতুন কৌতূহল এবং প্রশ্ন উত্থাপন করেছে।

চমকের শেয়ারকৃত পোস্টে তিনি লিখেছেন, ‘এই দেশে সব পরিস্থিতিতে চুপ থাকাই কি বুদ্ধিমানের কাজ? যারা অন্যায়কে চ্যালেঞ্জ করে, তাদের নির্বোধ বলা হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’ পোস্টের মাধ্যমে তিনি মূলত সমাজের অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন।

এর আগে চমক ফেসবুকে প্রকাশ করেছিলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ভিডিও বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই ঘটনার পর তার নীরবতা এবং নিজের অবস্থান পরিবর্তনের বিষয়টি শোবিজ অঙ্গনে নতুন আলোচনা ও জল্পনা তৈরি করেছে।

মতামত দিন