বিনোদন
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার শুধুমাত্র রূপালি পর্দায় নয়, সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন নতুন স্টাইলের ছবি, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, অপু পরেছেন সাদা রঙের স্টাইলিশ কোট, সঙ্গে ঝকঝকে নেকলেস ও কানের দুল। ভক্তরা তার লুককে আধুনিক ও আভিজাত্যপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “তুমি যেমনটা চাও, নিজেকে ঠিক তেমনভাবে তৈরি করো।”

অপুর ভক্তরা মন্তব্য করেছেন তার সৌন্দর্য এবং স্টাইলের প্রশংসা করে। দীর্ঘ পথচলায় পার্শ্ব চরিত্র থেকে ঢালিউডের কুইন হিসেবে পরিণত হওয়া, ব্যবসাসফল সিনেমা ও দর্শকপ্রিয়তা তাকে প্রমাণ করেছে সময়ের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে।

ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী কাজ এবং নতুন লুকে পর্দায় ফেরার জন্য।

মতামত দিন