গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন নোরা ফাতেহি।
বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি শনিবার (২০ ডিসেম্বর) গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। কনসার্টে যাওয়ার পথে ঘটে যাওয়া এই ঘটনায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সিটিস্ক্যানের পর জানা যাবে তিনি বড় কোনো আঘাত পেয়েছেন কিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় নোরা বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তবে এখন আমি ঠিক আছি, বড় কোনো চোট নেই। বেঁচে আছি—এটাই সবচেয়ে বড় বিষয়।”
তিনি আরও জানিয়েছেন, একটি মদ্যপ ব্যক্তি তার গাড়িতে ধাক্কা দিলে তার মাথা কাঁচের সঙ্গে লাগে। নোরা সবাইকে সতর্ক করেছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।
আঘাত সত্ত্বেও নির্ধারিত কনসার্টে গিয়ে পারফর্ম করেন নোরা। বলিউড বিশ্লেষকরা তার এই মনোভাবকে প্রশংসা করেছেন, যা তার কাজ এবং ভক্তদের প্রতি দায়বদ্ধতার প্রমাণ।
মতামত দিন