তাহলে কি সত্ত্যি সত্ত্যি বিচ্ছেদের পথে হাটছেন নীল-তৃণা?
কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল নানা গুঞ্জন। কোথাও দাম্পত্যে ফাটলের ইঙ্গিত, কোথাও আবার বিচ্ছেদের জোরালো আলোচনা।
ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী তৃণা সাহা ও নীল ভট্টাচার্যকে রোববার রাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তোলেন দুজনই। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে নতুন করে প্রশ্ন—তাহলে কি এত দিনের আলোচনা শুধুই ভিত্তিহীন?
এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন ‘তটিনী’ ধারাবাহিকে তাদের পর্দার মেয়ে চরিত্রে অভিনয় করা আয়ুশ্রী। তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে নীল ও তৃণার সঙ্গে পুরস্কার হাতে তাকেও দেখা যায়। তবে শুধু ছবি নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার লেখা ক্যাপশন।
পোস্টে আয়ুশ্রী স্পষ্ট ভাষায় নেতিবাচক গুজব ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। তিনি লেখেন, বাস্তব সম্পর্ককে নিয়ে ভুল খবর না ছড়াতে এবং গুজবের পেছনে না ছুটতে। ইতিবাচক বিষয়কে সামনে আনার কথাও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে নীল ও তৃণাকে ট্যাগ করে দেন।
এই পোস্টে তৃণার প্রতিক্রিয়াও চোখে পড়েছে। তিনি পর্দার মেয়ের কথায় সম্মতি জানিয়ে রিয়েক্ট করেন। তবে নীল ও তৃণা—দুজনই এখনও সরাসরি কোনো বক্তব্য দেননি।
ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই একসঙ্গে উপস্থিতি কি সব জল্পনার ইতি টানল, নাকি নীরবতার আড়ালেই রয়ে গেছে আরও অজানা কিছু?

মতামত দিন