বিনোদন
ছবি: সংগৃহীত

লাল শাড়িতে রাজকীয় রূপে সাদিয়া আয়মান।

নিজেস্ব প্রতিবেদক:

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবার দর্শকের মন কাঁপালেন একেবারেই ভিন্ন অভিজ্ঞতায়। অভিনয় নয়, বরং রাজকীয় বধূরূপে তাঁর উপস্থিতি মুহূর্তেই সকলের নজর কেড়েছে।

স্নিগ্ধ লাল শাড়িতে ছবি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ভাইরাল হয়েছে।

সাদিয়া ইনস্টাগ্রামে নিজের ব্রাইডাল লুকের ছবিগুলো শেয়ার করেছেন। সাধারণ ফটোশুটে যেমন তিনি নিয়মিত অংশ নেন, এবার মেকওভারের সঙ্গে ঐতিহ্যবাহী শাড়ির সমন্বয় যেন পুরো দৃশ্যটিকে বিশেষ রূপ দিয়েছে।

ছবিগুলোতে দেখা যায়, ঘন লাল বেনারসি শাড়িতে সোনালি জরির সূক্ষ্ম এমব্রয়ডারি, যা ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ সৃষ্টি করেছে। লাল টিপ, চোখে গভীর কাজল ও ঠোঁটের উজ্জ্বল লাল রঙ তার রূপে চার্ম যোগ করেছে। হালকা কার্ল করা খোলা চুল পুরো সাজকে দিয়েছে অনন্য মাত্রা।

অলংকারও এই রূপকে সম্পূর্ণ করেছে। মাথায় টিকলি ও ঝাপটাসহ মানানসই মাঙ্গটিকা, গলায় কুন্দন-পাথরের ভারী নেকলেস, হাতে চওড়া সোনালি চুড়ি ও বালা—সব মিলিয়ে সৌন্দর্য ও ঐতিহ্যের এক অনবদ্য ছোঁয়া ফুটে উঠেছে।

সাদিয়া আগে জানিয়েছিলেন, নিজের পরিশ্রম ও স্বাধীন সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে ‘রানি’ ভাবতে ভালোবাসেন। এই ছবিতে তার দৃঢ় ভঙ্গিমা ও আত্মবিশ্বাস সেই কথার স্পষ্ট প্রতিফলন।

চলতি বছরের ঈদুল আজহার সিনেমা ‘উৎসব’ ও নাটক ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’-তে অভিনয় করে সাদিয়া ইতিমধ্যেই দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন।

মতামত দিন