আলিয়ার সঙ্গে রোমান্টিক ছবিতে অভিনয় করতে চান ইমরান হাশমি।
বলিউডে আত্মীয়তার বন্ধন বরাবরই চর্চার বিষয়। একেকজন তারকা পরিবারের সঙ্গে অন্য পরিবারের আত্মিক ও পেশাগত সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
তবে এই দুই তারকার একসঙ্গে পর্দায় আসার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে বহুদিন ধরেই প্রত্যাশা ছিল। বিভিন্ন সামাজিক মাধ্যমে বারবার উঠে এসেছে তাদের একসঙ্গে কাজ করার আবেদন। এবার হয়তো সেই স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, সঠিক স্ক্রিপ্ট এবং উপযুক্ত পরিচালক পেলে তিনি আলিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
আলিয়ার প্রতি তার মুগ্ধতার কথা অকপটে জানিয়ে ইমরান বলেন, “পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। আলিয়া নিজেকে দারুণভাবে তৈরি করেছে। সে আজ বলিউডের সেরা অভিনেত্রীদের একজন।”
তিনি আরও বলেন, “আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি। কিন্তু যেভাবে সে কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ী। ওর ভেতরে কাজের প্রতি নিষ্ঠা, আত্মবিশ্বাস, এবং অভিনয়ের গভীরতা রয়েছে।”
এই সময় তিনি আলিয়ার বাবা ও খ্যাতিমান পরিচালক মহেশ ভাটের কথা উল্লেখ করেন। ইমরান জানান, মহেশ ভাটের হাত ধরেই তার বলিউডে অভিষেক ঘটে এবং ক্যারিয়ারের একাধিক সফল ছবিতে ভাট পরিবারের অবদান রয়েছে। “মহেশ আঙ্কেল আমার ওপর আস্থা রেখেছিলেন, আর আমি আজ যেখানে আছি তার পেছনে তার বড় ভূমিকা রয়েছে,” বলেন ইমরান।
ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন, কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে আলিয়া ও ইমরানকে। একদিকে বলিউডের মিষ্টি ও সাহসী নায়িকা, অন্যদিকে চকলেট হিরো থেকে ইমোশনাল পারফরমার—এই দুই প্রজন্মের তারকা যদি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন, তবে সেটি নিঃসন্দেহে হতে পারে বলিউডের জন্য এক স্মরণীয় মুহূর্ত।
মতামত দিন